শেরপুর প্রতিনিধি:
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক জনসভা ও র্যালি কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের অস্টমীতলা বাসস্ট্যান্ডে এ জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
অনুষ্ঠানে শেরপুর পৌর জাকের পার্টির সভাপতি ছামিদুল হক মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্রফন্টের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান অটল,জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ শামীম আহাম্মেদসহ আরো অনেকে।
জনসভা শেষে দেশের শান্তি, সুখ, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫