শাহ আলী বাচ্চু জামালপুর।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জামালপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।
এ উপলক্ষে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের তমালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর -৫ আসনের সংসদ সদস্য এডঃ শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও জামালপুর জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে আমরা রাজপথে আছি। তাদের সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ।