মোঃ মাহফুজুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুর গাঁও পীর গঞ্জ সারা দেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিন'টায় পীর গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে পীরগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি রুহুল আমিন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা শাখায় আহবায়ক, মোঃ মাহফুজুর রহমান জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় সদস্য সচিব, মোঃ শরীফ জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় যুগ্ন আহ্বায়ক মোঃ নুরজামান ও প্রমুখ।
সৌহার্দপূর্ণ পরিবেশে স্ব-স্ব দলের প্রার্থীরা আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দেন।
উল্লেখ্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদ উদ্যোগে মনোনয়ন দাখিলের পূর্বে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫