শেরপুর প্রতিনিধি:
‘প্রাইম ব্যাংক জাতীয় হাইস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ক্রিকেট দল। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ী খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা জানিয়েছে শেরপুর জেলা প্রেসক্লাব।
২০ জুন শনিবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেটস্থ শেরপুর জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর জেলা প্রেসক্লাবের আহ্বায়ক আল আমিন খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান এটম।
শেরপুর জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান রিপন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক ইমরুল হাসান, শরীরচর্চা শিক্ষক একরামুল, স্বজন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু, শেরপুর আইডিয়াল ক্রিকেট একাডেমির পরিচালক রাজিব।
এছাড়াও শেরপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক ও বুলবুল, সদস্য শাকিল, ফুয়াদ, লিটন ও মনজুরুল ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্টোরিয়া একাডেমির এই অর্জন শেরপুর জেলার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। খেলোয়াড়দের এমন সাফল্যে স্থানীয় পর্যায়ে ক্রীড়াবিদদের মনোবল আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, শেরপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আরএ সুমন।