অনলাইন ডেস্ক :
খুলনার দাকোপে ভদ্রা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে নির্মিত নবনির্মিত গার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মিত এই সেতু দাকোপ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সড়ক যোগাযোগকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় হাট বাজার ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এলজিইডি দেশের প্রত্যন্ত অঞ্চলে সেতু, সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করে যাচ্ছে।
দাকোপের ভদ্রা নদীর ওপর এই সেতু নির্মাণ স্থানীয় মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমানোর পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে গ্রাম, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।