অনলাইন ডেস্ক :
বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর আয়োজন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবসের একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃ দাঃ) মাহাবুব হোসেন এর সভাপতিত্বে এবং নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পাঠান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ, সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, আঁচলতা সম্মিলিত সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, দোলাসিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’। ১৯৬৬ সালে আইএলও-ইউনেস্কোর শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিপাদ্য নির্ধারণ করেছে ইউনেস্কো।