নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মদীনাতুল খায়রী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
গত ২৮ মে, বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ওমর ফারুক এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। সামর্থ্যবানরা যদি অসহায়দের পাশে দাঁড়ান, তবেই কোরবানির প্রকৃত সার্থকতা অর্জিত হয়।