প্রথম সংবাদ ডেস্ক :
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) গত ২৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, কারিগরি প্রশিক্ষণ, কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।