শেরপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা কার্যালয়ে মব এবং জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়ার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার ও অনলাইন প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে শেরপুর জেলা এনসিপির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সদস্য সচিব মো. নুর ইসলামসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।