শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির সাথে মিল রেখে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক শেরপুর যোনেও "তারুণ্যের উৎসব ২০২৫" উদ্ভোধন ঘোষণা করা হয়েছে। ১৯ অক্টোবর রবিবার গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের, শেরপুর সদর এরিয়ার, শেরপুর সদর শাখায় এ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের যোনাল ম্যানেজার মো: এমদাদুল হক।
এসময় উপস্থিত সদস্যদের মধ্য থেকে ৫ জন সদস্যদের ছেলে মেয়েদের মাঝে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নবীন উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়।
উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে শিশু ও নারী নির্যাতন এবং যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতন মূলক বক্তব্য প্রদান করেন যোনাল ম্যানেজার মো: এমদাদুল হক, অডিট অফিসার মো: আনোয়ারুল হক, প্রশিক্ষণার্থী অডিট অফিসার অরবিন্দু পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার স.ম আলাউদ্দিন আল মামুন, শাখা ব্যবস্থাপক মো: মামুনুর রশীদ, সে. ম্যানেজার শামসুল হক,প্রশিক্ষণার্থী ম্যানেজার হুমাইয়া সানজিদ স্বর্ণা সহ শাখার সকল কর্মকর্তা বৃন্দ।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫