শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন (সদস্য) সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সকালে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দিনব্যাপী রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫