শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) সকালে পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে "গার্ড অব অনার" প্রদান করে।
পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স মেস, ক্যান্টিন-সহ সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন ও উপস্থিত অফিসার-ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫