শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে জেলা, সদর ও শহর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও প্রবীণ-নবীন নেতৃবৃন্দের উদ্দীপনা ছিল লক্ষণীয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম চান, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, যুগ্ন আহবায়ক রবিউল আলম সজীব, রেজাউল করিম রুমি ও মঞ্জু।
এছাড়াও জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
