শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক আশীষের কবর জিয়ারত করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
শুক্রবার (২০ জুন) তিনি মরহুমের কবরের পাশে দাঁড়িয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
কবর জিয়ারতকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।