শেরপুর প্রতিনিধি:
শেরপুরে শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার সভাপতি শ্রী সুজিত দাস সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সজিব চন্দ শিপলু-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।