স্টাফ রিপোর্টার
শেরপুর গারো পাহাড়ে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে হাতি অধ্যুষিত এলাকা চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা এর কার্যপরিধি প্রণয়ন ও কলা কৌশল সম্বলিত সার্বজনীন প্রস্তুতির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন প্রকল্পের সহযোগিতায়
ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক মিস ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো নুরুল করিম।
এতে বক্তব্য রাখেন বন বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষণ ছানাউল্লাহ পাটোয়ারী, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.মনিরুল এইচ খান, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড.আব্দুল মোতালেব,
ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র আহবায়ক শাজাহান আকন্দ প্রমুখ।
বক্তারা বাংলাদেশের বনাঞ্চলে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, বন্য প্রাণী বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, এবং মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন, ইআরটি দলের সদস্যদের কার্যক্রমকে আরো গতিশীলকরণ, মানুষ হাতির সংঘাত রাতে সীমান্ত এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
রাংটিয়া ফরেস্ট রেঞ্জের তাওয়াকোচা বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় সেমিনারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিজ মনিষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, ঝিনাইগাতি থানার ওসি নূর মোহাম্মদ, বিজিবির নকশি কোম্পানি কমান্ডার সুবেদার সাইদুর রহমান, শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুমন সরকার, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, বালিজুরি রেঞ্জের ফরেস্ট রেন্জ কর্মকর্তা রাতুল সাহা রানা, রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেন্জ কর্মকর্তা
ডেপুটি রেঞ্জার আব্দুল করিম, প্রকৃতি ও পরিবেশ কর্মী সাংবাদিক মুগনিউর রহমান মনি, পর্যটন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী তারেক মো: আব্দুল্লাহ রানা, গজনি ফরেস্ট
বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ খান সহ বন বিভাগের কর্মকর্তা, উপ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইআরটি দলের সদস্য বৃন্দ,
গণমাধ্যম কর্মী ও বন বিভাগের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইআরটি দলের সদস্যদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ ও বুনো হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।