শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় শহরের নিউমার্কেটস্থ হোটেল নিউ আলীশান এন্ড রেস্টুরেন্টে শেরপুর জেলা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশনের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, একেএম আল মাসুদ সেলিম, উপদেষ্টা মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মিঃ মৃত্যুন্জয় রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।