
শেরপুর প্রতিনিধি:
‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে ধারণ করে
শেরপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টা থেকে প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায়, শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোঃ সাইফুল্লাহ্ পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও) আবদুল করিম পিপিএম-সেবা।
টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন এবং ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার।
এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি কেউ ভুয়া পরীক্ষার্থীকে ধরিয়ে দিতে পারলে তাঁকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি প্রার্থীদের আগামীকালের ইভেন্টের প্রস্তুতি নিয়ে যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
২০ নভেম্বর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স শেরপুরে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।