শেরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর সদর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন শেরপুর সদর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এসময়, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫