রানা, শ্রীবরদী :
অবিরাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানী শিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের পানিবন্দি ৭০ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে আকস্মিক বন্যায় প্লাবিত চক্রপুর গ্রাম পরিদর্শনে আসেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।
পরিদর্শন কালে পানিবন্দী পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পরে ৭০ টি পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়
এ সময় রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, রানীশিমুল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা শাকিল তালুকদার সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আমির হোসেন বলেন, অবিরাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হবে। পর্যায়ক্রমে ত্রাণের ব্যবস্থা করা হবে।