শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইউপি সদস্য দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ শে এপ্রিল সোমবার রাতে শ্রীবরদী পৌর শহরের ব্র্যাক অফিস রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলো শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামদামারি গ্রামের মৃত মুস্তাফিজুর রহমান মোস্তা মেম্বারের ছেলে রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।
এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে - ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে মঙ্গলবার দুপুরে বলেন, রেজাউল শিরিনা দম্পত্তি দীর্ঘদিন থেকেই মাদক বিক্রি করে আসছে। তারা সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিস সং লগ্ন লতা ডাক্তারের বাসা ভাড়া থাকার সুবাদে মাদক বেচাকেনা করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ধৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫