রানা, শ্রীবরদী
শেরপুরের শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্যর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT)-এর সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৫, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম, ফরেস্ট রেঞ্জার মোঃ সুমন মিয়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর, ERT-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT)-এর সদস্যদের কার্যকর দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে দায়িত্ব পালনের সুবিধার্থে ERT সদস্যদের ৮ টি গ্রুপের মাঝে ১৬ টি জগলাইট বিতরণ করা হয়।