রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের জুয়া বিরোধী অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারি কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার গভীর রাতে শ্রীবরদী থানার ওসি মোঃ নুরুল আলমের নেতৃত্বে এসআই হাবিবুল্লাহ, এএসআই আজিজ সঙ্গীয় পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশে বিলভরট সাকিনস্থ জনৈকা ফেলানী বেগম পাহাড়ী (৮০) এর পশ্চিম মূখী চৌচালা টিনের পরিত্যক্ত ঘরের ভিতর হইতে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়ারিকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলো পশ্চিম বিলভরট গ্রামের মৃত সাইফুল মেকারের ছেলে ওয়াসিম( ৪২)ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মৃত তোফামলের ছেলে হাসেম ল্যাংড়া (৬০),ভায়াডাঙ্গা আসন্দিপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন মন্ডলের ছেলে দুলাল মিয়া (৬২),ও বকচর গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬৫)।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন,এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের রবিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্ধ করা হয়েছে। মাদক ও জুয়ার সাথে কোন আপস নয়।