রানা, শ্রীবরদী :
শেরপুরের শ্রীবরদী পৌরসভার জন্য চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে উপজেলার গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই বাজেট ঘোষণা করেন ।
উক্ত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৫৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি), কোভিড-১৯, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) ও মূলধনসহ আয় ধরা হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ৩৭৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী রবিন মিয়া, উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী প্রেসক্লাবের সহ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা ছাত্রদল সভাপতি জুবায়দুল ইসলাম রাজন, সাবেক কাউন্সিলর রাসেল, সাহেব আলী, পৌরসভার কর নির্ধারণকারি ইসমাইল হোসেন, বাজার পরিদর্শক ফিরোজ হোসাইন, হিসাব সহকারি তারেক হাসান, প্রধান অফিস সহকারি গোলাম রব্বানী হেবুল, কার্য সহকারী বেলাল হোসেন সহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসাহী, সাবেক কাউন্সিলর বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।