রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাজা পাহাড় নামক এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়ার সময় পল্লী বিদ্যুৎতের কাজের ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি, ঠেলাগাড়িসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজের সরঞ্জাম সামগ্রী জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের স্টাফ ও সংরক্ষিত বনভূমির উপকার ভোগীরা বালিজুরী রেঞ্জের কর্ণঝোড়া বিটের রাজা পাহাড় নামক সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে খুটি স্থাপন করে সংযোগ দেওয়ার সময় বালিজুরী রেঞ্জ কর্তৃক মালামাল জব্দ করে রেঞ্জ অফিস হেফাজতে আনয়ন করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া বৃহস্পতিবার বিকেলে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার সংরক্ষিত বনভূমি এলাকায় বৈদ্যুতিক সংযোগ না দেওয়ার জন্য নিষেধ করা হলেও তারা তা কোনভাবেই মান ছিল না। সংরক্ষিত বনভূমি এলাকায় বৈদ্যুতিক সংযোগ থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। খুটি অপসারণ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।