শেরপুর প্রতিনিধি:
আগামী ১৭ মে শেরপুরে আসছেন কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রবিবার সদর উপজেলার লছমনপুর জামতলায় ফারাজিয়া মাদরাসা মাঠে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে সিরাতুন্নবী মহা সম্মেলনে প্রধান বক্তব্য হিসেবে তাফসীর পেশ করবেন মুফতি আমির হামজা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।
উক্ত সিরাতুন্নবী মহা সম্মেলনে আরো উপস্থিত থাকবেন, ময়মনসিংহ-২ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ, শেরপুর -৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ।
মাহফিল পরিচালনার করবেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫