শেরপুর প্রতিনিধি:
আসন্ন ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন অত্র ইউনিয়নের পরিচিত মুখ এবং অভিজ্ঞ জনপ্রতিনিধি মো: আব্দুল হালিম।
তিনি বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৪নং ওয়ার্ডের মেম্বার হিসেবে টানা ৩ বার বিপুল ভোটে নির্বাচিত হয়ে সফলতার সাথে জনগণের সেবা করে আসছেন।
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই জনপ্রতিনিধি দীর্ঘ সময় ধরে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বিচার-সালিশ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল হালিম জানান, "তিনি তিনবারের সফল মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলেন। জনগণের সুখে-দুঃখে সবসময় কাজ করেছেন তিনি। এবার বড় পরিসরে বাজিতখিলা ইউনিয়নবাসীর সেবা করার জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।"
অভিজ্ঞ এই জনপ্রতিনিধি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন এলাকার সাধারণ জনগণ।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫