সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন নাগরিকগন স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ…
