বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু
ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ বদলগাছীতে ধানবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত বৃদ্ধার পেটের ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে যাওয়ায় ঘটনাস্থলজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। রোববার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ছোট যমুনা…
