আশুলিয়া থেকে শেরপুরের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বারেক আলী (৫০)কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর। র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বারেক আলীর অবস্থান শনাক্ত করা হয়।…
