জামালপুরে বৃষ্টির পানিতে ভিজছে কাটা আমন ধান, কৃষকের মাথায় হাত
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জামালপুরের সাতটি উপজেলায়…
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জামালপুরের সাতটি উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে অতিবৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার মাঠে কাটা পাকা ধান পানির নিচে আছে। এতে এই আমন মৌসুমের পাকা ধান গোলায় তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টি থামলে এবং ক্ষেতের পানি না নামায় এবং রোদ না উঠায়…
শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপসহ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির সভাপতি (দৈনিক নবচেতনা) শরিফা বেগম শিউলী, সহ-সভাপতি (দৈনিক মানবাধিকার প্রতিনিধি) মোঃ মমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর) মোঃ রবিন চৌধুরী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক দাবানল) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ নুর জামাল হক, সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক ডেসটিনি) মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচার) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধক্ষ (দৈনিক দেশের কন্ঠ) মোঃ সুমন ইসলাম, সহ-কোষাধ্যক্ষ (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ শুকরানা, মহিলা বিষয় সম্পাদক (দৈনিক দাবানল) মোছাঃ রিতা সিদ্দিকী, সহ-মহিলা বিষয় সম্পাদক (দৈনিক আখিরা) মোছাঃ নিলুফা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক (দৈনিক একুশের সংবাদ) মোঃ সাকিব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নিশিখা) মোঃ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (দৈনিক চৌকস) শ্রী মঞ্জু রায়, (দৈনিক মত প্রকাশ) মোঃ সাকিব চৌধুরী, সদস্য (দৈনিক একুশে সংবাদ) আবু হাসান মোঃ রোকনুজ্জামান, (দৈনিক চৌকস) মোঃ শাহ কামাল বাবু, (দৈনিক একুশে সংবাদ) মোঃ ইউনুস মিয়া, (দৈনিক বাংলা প্রতিদিন) মেঃ আরিফুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম বুলু, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলা সভাপতি মোঃ মাহফুজ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা সভাপতি, মোঃ সারোয়ার আলম মুকুল, সদস্য মোঃ আমজাদ হোসেন , বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল, বাংলাদেশ প্রেসক্লাব বদরগঞ্জ উপজেলা সদস্য মাহবুব রহমান বিপ্লবসহ স্থানীয় সাংবাদিক ও গুণীজনবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন এবং সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রথম সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত…
প্রথম সংবাদ ডেস্ক : বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নাম উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর (রবিবার), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নতুন নাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিমান বাহিনী প্রধান প্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য…
প্রথম সংবাদ ডেস্ক : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জরুরি। তিনি বলেন, একজন সুনাগরিক হতে শুধুমাত্র লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুনাগরিক হতে লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা দেশকে তেমন কিছু দিতে পারব…
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, ভারতীয় ওষুধ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার…
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজীরচর এলাকায় জিন্নাত আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাজাহারুল ইসলাম ওরফে গোল্লা (৩৫)কে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর থানা এলাকায় এসআরবি-১৪, সিপিসি-১ জামালপুরের আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১ উত্তরা ঢাকার সহযোগিতায়…
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ও রাজনগর ইউনিয়নে ইটের সলিংকরণ রাস্তা শুভ উদ্বোধন করেছেন নকলা-নালিতাবাড়ীর এমপি ফাহিম চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা খাদ্যশস্য চাল) নির্বাচনী ২য় পর্যায়ের কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিংকরণ কাজের শুভ উদ্বোধন করেন, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ…
শেরপুর প্রতিনিধি: মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম গেইট থেকে এ ম্যারাথন শুরু হয়। স্থানীয় সামাজিক সংগঠন ‘চকপাঠক বাইতুন নূর কল্যাণ সমাজ’ এর আয়োজন করে। ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়াম এলাকায় জড়ো হন নানা বয়সী মানুষ ও তরুণরা।…
শেরপুর প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হওয়ার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস। সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…