শ্রীবরদীতে প্রশাসনের অভিযানে পন্ড হয়ে গেল দুটি বাল্য বিয়ের আয়োজন
রানা,শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী কন্যা। পন্ড হয়ে গেল বাল্য বিয়ের দুটি আয়োজন। বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা ও তাতিহাটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পুটল এলাকায় বাল্য বিয়ের আয়োজন। বিয়ে উপলক্ষে অতিথিদের আপ্যায়নে চলছিল রান্নাবান্নার প্রস্তুতি, কন্যাকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার…
