Home » শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ ট্রাক চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ ট্রাক চালককে জরিমানা

 

শেরপুর প্রতিনিধি : শেরপুরে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি অভিযান পরিচালনা করে ৫ জন ট্রাক চালককে জরিমানা করা হয়েছে। ১৮ মে রবিবার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক রবিবার শহরের গৌরীপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়। ভ্রাম্যমান আদালতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ২ টি অভিযান পরিচালনা করে ৫ জন ট্রাক চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় সহ ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

এসময় শেরপুর পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন।

এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *