Home » শেরপুর জেলা কারাগারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

শেরপুর জেলা কারাগারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা কারাগারে পালিত হলো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে কারাবন্দিদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং কারাবন্দিরা যাতে আইনি জটিলতায় বিনা বিচারে আটকে না থাকে, সে বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় কারাবন্দিদের লিগ্যাল এইড অফিসের কার্যক্রম এবং সরকারি খরচে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *