Home » নালিতাবাড়ী ও নকলা থানা পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার

নালিতাবাড়ী ও নকলা থানা পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পরিদর্শন উপলক্ষে নবাগত পুলিশ সুপার ক্রমান্বয়ে নালিতাবাড়ী ও নকলা থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি “গার্ড অব অনার” প্রদান করা হয়।

অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি, ফোর্সের আবাসন, উন্নত খাবার এবং ছুটিসহ সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি, থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালান রোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ-সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *