
শেরপুর প্রতিনিধি:
ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজ পাড়া গ্রামে শনিবার শাপলা কিশোরী সংলাপ কেন্দ্রে কারিতাস ঝিনাইগাতী এর আয়োজনে এক আয়বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি, বিশিষ্ট শিশু কিশোর সংগঠক,জেলা শ্রেষ্ঠ শিক্ষক, সমাজকর্মী ও মানবাধিকার ব্যাক্তিত্ব এপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ঝিনাইগাতী উপজেলার সিএসফ (কৃষি) মো: ইসলাম উদ্দিন, সিএসফ (প্রানী) সুইট চিসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সুপারভাইজার প্রান চিরান,ক্লাব মেম্বার ও অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইউসুফ আলী,সমাজ সেবক মো: ইমরান সরকার, ক্লাব টিচার নারগিস আক্তার সহ অনেকেই।
প্রশিক্ষক গন গ্রামীণ পর্যায়ে কিশোরীদের হাঁস মুরগি ও গবাদি পশু পালনে উদ্বুদ্ধ করে পরিবারের আর্থসামাজিক উন্নয়নে অংশীদারিত্ব করার জোর পরামর্শ দেন। পাশাপাশি বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের মোসুমী ফলজ সবজি,ও মসলা চাষের নিয়ম, উপকারিতা সম্পর্কে বিশেষ আলোকপাত করেন।
উপস্থিত অভিভাবকদেরকেও হাঁস মুরগি গবাদি পশু পালনে ও সবজি চাষে প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও বিভিন্ন কৃষিপন্য সরবরাহ সহায়তার আশ্বাস দেন।
প্রশিক্ষণ শেষে “শাপলা কিশোরী সংলাপ কেন্দ্রের শিক্ষার্থীরা এক জনসচেতনতামূলক নাটিকা ”বাল্যবিবাহ প্রতিরোধ” মঞ্চস্থ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকল কিশোরীদের ধন্যবাদ জানিয়ে তাদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে এগিয়ে যাওয়ার সু পরামর্শ দেন এবং এব্যাপারে সার্বিক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস ব্যাক্ত করেন।
তিনি বলেন আজকের কিশোর কিশোরীরাই আগামীর বাংলাদেশ। তাই কিশোরীদের সামগ্রিক কাজে এগিয়ে থেকে একটা তাদের অধিকার, সামাজিক অংশ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান এবং এধরণের চমৎকার কাজের উদ্যোগ নেওয়ার জন্য কারিতাস ঝিনাইগাতী উপজেলা কে ধন্যবাদ জানান।
উপস্থিত সকল দর্শকদের করতালি ও উতসবমূখর পরিবেশের মধ্য দিয়ে প্রশিক্ষণের সফল পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন খেলাঘর জাতীয় পরিষদ এর অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: আঙ্গুর ইসলাম।

