Home » শেরপুরে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শেরপুরে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার সজবরখিলা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এবং মোঃ নাহিদ হাসান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২’ লঙ্ঘনের দায়ে সজবরখিলা এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিতদের মধ্যে নুরুল আমিন (৪৫) কে ২ হাজার টাকা এবং মোশাররফ (২২) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সহায়তা করেন।

​পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, “শহর ও গ্রামীণ জনপদে বায়ুদূষণ এবং পরিবেশ বিপর্যয় রোধে পরিবেশ অধিদপ্তর বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *