
ঠাকুরগাঁও প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তরের জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন পদোন্নতি পেয়েছেন। ঠাকুরগাঁওয়ের জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নিবন্ধন কার্যালয়সমূহের পরিদর্শক (আই.আর.-৩)/সহকারী মহাপরিদর্শক, নিবন্ধন (এ.আই.জি.আর) পদে পদায়ন করা হয়েছে।সম্প্রতি আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. হেলাল উদ্দিনসহ দেশের মোট ১২ জন জেলা রেজিস্ট্রারকে এই পদোন্নতি দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৫ম গ্রেডে (৪৩,০০০-৬৯,৮৫০ টাকা) পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ২০২৩ সালের ৩ জুলাই ঠাকুরগাঁওয়ের জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ নিবন্ধন কার্যালয়ে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের দীর্ঘ কর্মজীবনে তাঁর কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।এদিকে মো. হেলাল উদ্দিনের এই গৌরবময় পদোন্নতি ও নতুন পদায়নে ঠাকুরগাঁও ও শেরপুর জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
