
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয় অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের সুনাগরিক ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং পড়ালেখার মান আরও বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
