
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মুদিপাড়া সাইক্লোন একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব।
২৮ আগস্ট শুক্রবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ এই খেলার শুরুতে ১টি গোল করে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাব এগিয়ে থাকে।
তবে শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে না পারায় সেমিফাইনালের ম্যাচ থেকে বিদায় নেয় মুদিপাড়া সাইক্লোন একাদশ। আর এদিকে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দাড়িয়াখিলা সমাজ কল্যাণ ক্লাবের খেলোয়াড়রা।
খেলায় স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়।
