Home » শ্রীবরদী অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় বরণ সংবর্ধনা প্রদান

শ্রীবরদী অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় বরণ সংবর্ধনা প্রদান

রানা, শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদী উপজেলা অফিসাস ক্লাবের উদ্যোগে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠানের
আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোখলেসুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবাগত বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা রানা, ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রেজ্জাক, নবাগত হিসাবরক্ষণ কর্মকর্তা রউফ ও উপজেলা প্রকৌশলীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক
ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মনীষা আহমেদ।
এ সময় সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, বিদায়ী বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *