Home » শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ

শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে নারী উদ্যোক্তা ইসরাত পুতুলের হাতে ওইসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা এবং ঢাকায় সারাদেশ থেকে দুই দফায় ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে ৬ দিনের ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরীর কলাকৌশল বিষয়ক’ ট্রেনিং অনুষ্ঠিত হয়। ওই ট্রেনিংয়ে শেরপুর থেকে একমাত্র নারী উদ্যোক্তা ইসরাত পুতুল অংশগ্রহণ করে ট্রেনিং প্রাপ্ত হয় এবং তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য এক লক্ষ টাকা সমমূল্যের একটি করে স্ট্রিম মেশিন, ব্লেন্ডার ও ইনফিনিটি চুলা প্রদান করা হয়।

এসব উপকরণ বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি ন্যাচারাল খাদ্য দ্রব্য বা ফল এর রং থেকে তৈরি বিভিন্ন খাদ্য দ্রব্য এবং নানান পোশাকের ডিজাইন প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *