Home » শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের সমাপনী অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং সৃজনশীলতার বিকাশে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *