ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৭সেপ্টেম্বর শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে এ র্যালির আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে র্যালিটি টাউন হল প্রাঙ্গণের একপাশ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে অপর পাশে গিয়ে শেষ হয়। জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত র্যালিতে সুশীল…
