শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: এভারকেয়ার হাসপাতাল ঘেরাও
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিক থেকে রাত ৮টা পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে হাসপাতাল প্রাঙ্গণে। নিহত প্রসূতির নাম আয়াশা আক্তার (২৫)। তিনি সদর উপজেলার কুসুমহাটি গ্রামের জাহিদ মিয়ার…
