Home » নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১:০০ ঘটিকায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোঃ আসগর হোসেন রোমিও, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিপু ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, রাজশাহী ডিভিশন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাকিল রেজা, সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; মোঃ শাহরিয়ার আলমাস, সেক্রেটারি, চাঁপাইনবাবগঞ্জ শাখা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; মোঃ ইসমাইল হোসেন, প্রজেক্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি, চাঁপাইনবাবগঞ্জ শাখা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা শিশু রামিসা হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একইসাথে বক্তারা বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নরপিশাচ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এ সময় বক্তারা আরও বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের শিকার সকল ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *