
শেরপুর সদর প্রতিনিধিঃ
শেরপুরের পূর্বাঞ্চলের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মনির খান পরিচালিত ফেসবুক পেজ “Comedy Of Sherpur”–এ ১ লাখ ফলোয়ার পূর্ণ হওয়ায় আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
ভীমগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছোট ছেলে মনির খান দীর্ঘদিন ধরে ফানি ও বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। ধারাবাহিক পরিশ্রম ও দর্শকদের ভালোবাসায় তার পরিচালিত “Comedy Of Sherpur” পেজটি ১ লাখ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে।
এর মাধ্যমে তিনি শেরপুরের পূর্বাঞ্চলের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক পেজে ১ লাখ ফলোয়ার অর্জনের গৌরব অর্জন করেন।
এই বিশেষ অর্জন উদযাপন উপলক্ষে আজ নদীর পাড়ে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক সেলিব্রেশন অনুষ্ঠানের। এতে ভীমগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার উদীয়মান তরুণ কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মনির খানকে অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিত মানসম্মত ও সমাজ সচেতন মূলক কন্টেন্ট তৈরি করে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন এবং এমন আনন্দঘন মুহূর্ত উদযাপনের সুযোগ পাবেন।
