
শেরপুর প্রতিনিধি:
গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মো. মজনু মিয়া। তাঁর এই অসামান্য অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মজনু মিয়ার এই অর্জন তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।
তাঁর এ গৌরবময় অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
