Home » শেরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

 

শেরপুর প্রতিনিধি:

দীর্ঘ সাত মাস ধরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় শেরপুরে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

​পরে বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

​সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ। এ সময় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *