Home » শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র‍্যালি করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

​মঙ্গলবার বিকেলে জেলা জাসাসের উদ্যোগে শহরের একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী, শিশু-কিশোর এবং স্থানীয় শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালিতে শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ,কে,এম এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, মোঃ মিলন মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ রেজাউল করিম, কবি হানজালা মাহমোদসহ জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *